মোঃ ইমরুল আহসান
জননেত্রী শেখ হাসিনা বলেন ২০০৯ সালে আমরা যখন ক্ষমতায় এসেছিলাম, তখন দেশের মানুষ ক্ষুধা, দারিদ্র্য আর শিক্ষার অভাবে জর্জরিত ছিল। আজকে বাংলাদেশ বদলে যাওয়া একটি দেশ।
রাজধানীর বিজয় সরণিতে ‘মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ’ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে স্কুল শিশুরা উপস্থিত ছিল। এ সময় কথা বলতে গিয়ে তার ছোট বেলার কথা মনে পড়ে। প্রধানমন্ত্রী তার বাবা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশের মানুষের প্রতি যে প্রেম, ভালোবাসা ছিল তা তুলে ধরেন। পরে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের পথে বাংলাদেশ অনেকটা এগিয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘১৫ বছর আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ এক না। ২০০৯ সালে আমরা যখন ক্ষমতায় এসেছিলাম, তখন দেশের মানুষ ক্ষুধা, দারিদ্র্য আর শিক্ষার অভাবে জর্জরিত ছিল। আজকে বাংলাদেশ বদলে যাওয়া একটি দেশ। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। এ ধারা কেউ ভাঙতে পারবে না।’
