ইমরুল আহসান
সাবেক অতিরিক্ত আই জি পি কো কোঅর্ডিনেটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল,আবদুর রহিম বাংলাদেশ সংসদীয় আসন-১৫৩, ময়মনসিংহ- ৮ ঈশ্বরগঞ্জ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী। এই উপলক্ষে ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মী এবং সাধারণ মানুষের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন।
এবারের ঈদে ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে ছাত্রলীগ, যুবলীগ,সেচ্ছাসেবকলীগ সহ সকল নেতৃবৃন্দের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করে ঈশ্বরগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী এবং বাজার গুলোতে সাধারণ মানুষের সাথে মতবিনিময় ও গণসংযোগ করেন।
তিনি ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা কমান্ডার আবদুস সাত্তার সহ সকল মুক্তিযুদ্ধাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় বীরমুক্তিযোদ্ধা আবদুর রহিম বিপিএম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে দিন-রাত পরিশ্রম করে চলেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা। তিনি ডিজিটাল বাংলাদেশ করবেন বলেছিলেন তা তিনি বাস্তবায়ন করে দেখিয়েছেন এবং স্মার্ট বাংলাদেশও হয়ে যাবে ইনশাআল্লাহ। আগামী ২০৪১ সালের মধ্যে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ উন্নত দেশে পরিনত হবে। বিশ্বের বিভিন্ন উন্নত দেশও এখন বাংলাদেশ কে রোল মডেল হিসেবে গ্রহন করেছে যা বাস্তবায়ন হবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই। নেতাকর্মীরা এসময় করতালি এবং ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ শ্লোগান দিয়ে জয়গান করেন।
বলেন আমি সংসদ সদস্য হলে ঈশ্বরগঞ্জ বাসী আমাকে খুজে নিতে হবে না আমি সেবা দেওয়ার জন্য জনগণকে খুজে নিব, উপজেলার সকল অফিসে নিয়মিত যোগাযোগ করবো, রাস্তাঘাট সহ সামাজিক কাজে আমিই জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ রাখবো।
আওয়ামী লীগ সহ অঙ্গসংগঠন কে শক্তিশালী করবো। ইনশাআল্লাহ।
