মানিক
ভ্রাম্যমাণ প্রতিনিধি
গতকাল (১৬অক্টোবর) সন্ধ্যায় রংপুর পাবলিক লাইব্রেরির হলরুমে জাতীয় পর্যায়ে বঙ্গবন্ধু শিশু কিশোর পদক বিজয়ী রংপুরের পাঁচ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বিভাগীয় লেখক পরিষদ রংপুর।
সংগঠনের সভাপতি কাজী মোঃ জুননুন এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, খন্দকার ফকরুল আনাম বেঞ্জু, বিশিষ্ট সাংবাদিক মাহবুবুল ইসলাম প্রমুখ।
এতে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাধারণ সম্পাদক জিনাত হোসেন লাবলু, বিভাগীয় লেখক পরিষদ রংপুর এর সিনিয়র সহ-সভাপতি এস এম সাথী বেগম,সাধারণ সম্পাদক জাকির আহমদ, অনুষ্ঠানের আহবায়ক মজনুর রহমান, রংপুর জেলা কমিটির সভাপতি এটিএম মোর্শেদ ও সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান সোহাগ প্রমুখ। অনুষ্ঠানে পদকপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা পদক, উত্তরীয় ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
