ময়মনসিংহ (হালুয়াঘাট প্রতিনিধি)
০২ এপ্রিল ২০২৩ খ্রি কৃষি সমৃদ্ধি (২০২২-২৩) অর্থ বছরে খরিপ ১/২০২৩-২৪ মৌসুমে উফশী আউশ ধান ও পাট ফসলের আবাদ বৃদ্ধির জন্য কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার সরবরাহের লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জুয়েল আরেং, মাননীয় জাতীয় সংসদ সদস্য ১৪৬,ময়মনসিংহ -১ (হালুয়াঘাট-ধোবাউড়া) ও সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ হালুয়াঘাট উপজেলা শাখা । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ খায়রুল আলম ভূঞা সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, হালুয়াঘাট উপজেলা শাখা ও মেয়র হালুয়াঘাট পৌরসভা। আরও উপস্থিত ছিলেন জনাব আবদুর রশিদ সহ-সভাপতি, জনাব মোরশেদ আনোয়ার খোকন, সহ-সভাপতি, জনাব আব্দুর রহমান,সাবেক সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ, হালুয়াঘাট উপজেলা শাখা জনাব শাখাওয়াত হোসেন ফকির, ভাইস চেয়ারম্যান, হালুয়াঘাট উপজেলা পরিষদ জনাব আব্দুল্লাহ আলমামুন, উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারী সহ উপকার ভোগী কৃষক ও অন্যান্য নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মাহমুদা হাসান উপজেলা নির্বাহী কর্মকর্তা, হালুয়াঘাট, ময়মনসিংহ।
