নিরব হাসান
মুক্তাগাছা থানাধীন শ্যামপুর জগন্নাথবাড়ী সাকিনের শাহীনুর রহমান (৩০), পিতা-আবু তাহের, সাং- শ্যামপুর জগন্নাথবাড়ী, থানা- মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহ অটোগাড়ী চালাইয়া জীবিকা নির্বাহ করিত। তাহার পার্শ্ববর্তী এলাকার আন্তঃজেলা বিশিষ্ট মাদক ব্যবসায়ী পিচ্চি রুবেল তাহাকে প্রলুব্ধ করিয়া বলে যে, তুমি অটোগাড়ী চালাইয়া জীবনে কি করিতে পারবা, তুমি আমার হয়ে মাদক ক্রয়-বিক্রয়ে সহায়তা করিলে তুমি মাসিক ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা করে বেতন পাইবা। তাহার কথায় আশ্বত্ব হয়ে মাসিক বেতন হিসেবে শাহীনুর রহমান তাহার অটোগাড়ীতে করিয়া বিভিন্ন জায়গায় মাদক পরিবহন করিয়া ক্রয় বিক্রয় করিতে থাকে। পরবর্তীতে শাহীনুর রহমান মাদক সহ ধৃত হইয়া হাজতবাস শেষে পারিবারিক অশান্তির কারনে নিজের আত্ব-অনুশোচনাবোধ থেকে স্বাভাবিক জীবন যাপন করিতে চাহিলেও বিশিষ্ট মাদক ব্যবসায়ী পিচ্চি রুবেল তাহাকে মাদক ক্রয় বিক্রয় করার জন্য অনবরত চাপ সৃষ্টি করিতে থাকে। এমতাবস্থায় বেশ কিছুদিন পূর্বে শাহীনুর রহমানের মা মারা গেলে ঐ দিনও তাহাকে মাদক বিক্রি করার জন্য যাইতে বলিলে শাহীনুর রহমান অপারগতা প্রকাশ করিলে তাহাকে বিভিন্ন ধরণের হুমকী প্রদান করে। এমতাবস্থায় অফিসার ইনচার্জের আহব্বানে শাহীনুর রহমান চল্লিশ দিনের চিল্লায় গমন করে। অত:পর চিল্লা থেকে ফেরত আসিলে পুনরায় পিচ্চি রুবেল তাকে মাদক ক্রয় বিক্রয়ের জন্য প্রস্তাব দেয় এবং জোরপূর্বক তাহার বাড়ীতে মাদক বিক্রির জন্য তার কাছে রেখে আসে। উক্ত সংবাদ পেয়ে থানা পুলিশ শাহীনুর কে ৩০ গ্রাম হেরোইন সহ আটক করিলে ৭মাস হাজতবাস শেষে অফিসার ইনচার্জের সাথে সাক্ষ্যৎ করিয়া স্বাভাবিক জীবন যাপনের প্রত্যয় ব্যক্ত করিলে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ তাহাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং স্বাভাবিক জীবন যাপনের সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বত্ব করেন। স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয় ব্যক্ত করে মাদক ব্যবসায়ী শাহীনুর রহমান অফিসার ইনচার্জ সহ বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জানান।*
