মোঃ আব্দুল হাই
জয়পুরহাট জেলা প্রতিনিধি
জয়পুরহাটের ক্ষেতলালে একটি চোখ বিশিষ্ট অদ্ভূত আকৃতির এক গরুর বাছুর জন্ম হয়েছে। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে সদ্য জন্ম নেয়া বাছুরটি একনজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।
সোমবার (৯ অক্টোবর ) সাকালে পৌরসভার মুন্দাইল দক্ষিণ পাড়া গ্রামের মৃত তমিজ উদ্দিন আকন্দ ( গবরা) ছোট্ট ছেলে মোঃ আজগর আলী আকন্দ ( লালু) (৭০) এর একটি গাভীর পেট থেকে একটি চোখ মুখ,(নাক নেই ) বিশিষ্ট একটি বাছুর প্রসব করে।খবর এলাকায় ছড়িয়ে পরলে একনজর দেখার জন্য বাড়িতে ভিড় জমায় অনেক মানুষ।
গরুর মালিক মোঃ আজগর আলী আকন্দ ( লালু) (৭০) বলেন, আমি বৃদ্ধ মানুষ, বাড়িতে একটি দেশি জাতের গাভি পালন করি। এর দুধ বেঁচে আমি আমার সংসার চালায় এরপর বাছুর হওয়ার জন্য একটু হতাশ হয়ে পড়েছি এরকম বাছুর কোনোদিন দেখি নি আমি ।
