মো: আল ইমরান
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পূর্বধলা উপজেলার ছাত্রনেতা রাকিবের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পূর্বধলা উপজেলা বিএনপির সদস্য সচিব এ এস এম শহিদুল্লাহ ইমরান।
এক শোক বার্তায় তিনি বলেন, “প্রিয় সহযোদ্ধা রাকিবের অকাল মৃত্যুতে আমরা একজন ত্যাগী, সাহসী ও নিবেদিতপ্রাণ ছাত্রনেতাকে হারালাম। দলের দুঃসময়ে রাজপথে তাঁর সাহসী ভূমিকা আমরা কখনো ভুলবো না। তাঁর এই শূন্যতা সহজে পূরণ হবার নয়।
তিনি আরও বলেন, “আমি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই শোক সইবার শক্তি দান করেন, আমিন।
তিনি মরহুমের জানাজায় অংশগ্রহণ করে তাঁর জন্য দোয়া করার জন্য দলীয় সকল নেতাকর্মী ও এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
