স্টাফ রিপোর্টার
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে ময়মনসিংহে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও আওয়ামী লীগের বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টির অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৮ টার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক তানহা শামান্তা ও ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে জেলা এনসিপির আহবায়ক এডভোকেট এটিএম মাহবুব উল আলম এবং সদস্য সচিব জসিম উদ্দিনের এর নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বক্তারা অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে জেলা এনসিপির আহবায়ক এডভোকেট এটিএম মাহবুব উল আলম বলেন, “গোটা বাংলাদেশে একটি নিষিদ্ধ সংগঠন তাদের পুরোনো ফ্যাসিবাদী তন্ত্রকে আবারও প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। তারা জনগণের আস্থা অর্জনের মিথ্যা চেষ্টা করছে। কিন্তু দেশের মানুষ ভুলে যায়নি তারা কীভাবে সারা দেশে জ্বালাও-পোড়াও এবং অগ্নিসংযোগ চালিয়েছে। আমাদের নারী সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগ তারই একটি দৃষ্টান্ত। বর্তমান সরকারকে আমরা স্পষ্ট বলতে চাই, জুলাইয়ের অভ্যুত্থানের শক্তির সাথে বেঈমানি করে আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো সুযোগ দেওয়া হবে না। যদি সরকার বা কোনো পক্ষ এই পতিত স্বৈরাচারকে ছাড় দেয়, তবে ছাত্র-জনতা তা কোনোভাবেই মেনে নেবে না।”
নাগরিক পার্টির (এনসিপি) ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক তানহা শামান্তা বলেন, “আওয়ামী লীগ স্লোগান দেয়— ‘লীগ আসবে, খুনি হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’। আমি এই বক্তব্যকে সমর্থন করি; আমিও মনে করি হাসিনা দেশে আসবে এবং বাংলাদেশ হাসবে। কারণ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে তার বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা হয়েছে, যে ঘোষণায় সারা দেশের মানুষ হেসেছিল। আমরা ছাত্র-জনতা ও আপামর জনসাধারণকে সঙ্গে নিয়ে সেই রায় কার্যকর করে খুনি হাসিনাকে ফাঁসির কাঠে ঝোলাব, এবং তখনই প্রকৃত অর্থে হাসিনা দেশে আসবে আর বাংলাদেশ হাসবে।”
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ৫ আগস্টের পর আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা দেশের বিভিন্ন স্থানে পুনরায় নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। সম্প্রতি বিভিন্ন স্থানে সমন্বয়কদের ওপর হামলা এবং সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে এসব তৎপরতার যোগসূত্র রয়েছে বলে দাবি করেন তাঁরা।
ও সদস্য সচিব জসিম উদ্দিনের সঞ্চালনায় মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যদের মাঝে
মহানগর জেলা ও মহানগর এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন।
এর আগে বুধবার (১২ নভেম্বর ২০২৬) দিবাগত রাতে জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের নুসরাত তাবাসসুম জ্যোতির
কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে আগুন লাগে। তার পরিবারের অভিযোগ, দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে বাড়ির পাঁচটি কক্ষ পুড়ে যায় এবং দুটি ছাগল মারা যায়।
