রবিউল ইসলাম
নালিতাবাড়ী সংবাদদাতা

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ১৭ লক্ষ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২২ নভেম্বর) ভোরে উপজেলার পানিহাতা গারোপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব ঔষধ জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় ঔষধ পাচারের চেষ্টা করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর সাড়ে ৪টার দিকে গারোপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবির টহল দল। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ জব্দ করে বিজিবি সদস্যরা। জব্দ করা ও
ঔষধ সিজার মূল্য ১৭ লাখ ২ হাজার ৯৫০ টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি ময়মনসিংহের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নুরুল আজিম বায়েজিদ বিষয়টি নিশ্চিত করে প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *