লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার

জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন সদর বাজারে অবস্থিত ইকরাম মেমোরিয়াল একাডেমি শুভ উদ্বোধন উপলক্ষে অভিভাবকদের আয়োজনে ১৬ই নভেম্বর ২০২৬ সোমবার সকাল ১০ টায় বিশিষ্ট ব্যবসায়ী,প্রতিষ্ঠাতা ব্যবস্থাপক ও পরিচালক আলহাজ্ব লুৎফর রহমান আকন্দ এর নিজস্ব বিল্ডিং এ মাত্রাই বাজার সংলগ্ন ইকরা মেমোরিয়াল একাডেমীর শুভ উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি ইকরা মেমোরিয়াল একাডেমী বিষয়ে বক্তব্য বলেন এখানে জেনারেল শিক্ষা ছাড়াও কোরআন ও হাদিস শিক্ষা দেওয়া হয়। কারণ হল যাতে করে শিক্ষার্থী শিক্ষা জীবন থেকেই নামাজী হয়। গরিব-দুঃখী অসহায় শিক্ষার্থীদের জন্য সকল দিক দিয়ে ছাড় রয়েছে। সুন্দর ও সুষ্ঠুভাবে একাডেমী পরিচালনা করার জন্য এলাকার জ্ঞানী গণি, শিক্ষিত ব্যক্তিবর্গের পরামর্শ ও সার্বিক সহযোগিতা এবং দোয়া চেয়ে বক্তব্য শেষ করেন।

এরপর অত্র ইকরা মেমোরিয়াল একাডেমীর প্রতিষ্ঠাতা ব্যবস্থাপক ও পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব লুৎফর রহমান আকন্দ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আশা রহমান এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালাই থানা বিএনপি আহবায়ক ইব্রাহিম হোসেন ফকির। তিনি তার বক্তব্যে বলেন উক্ত ইকরা মেমোরিয়াল একাডেমী সুন্দরভাবে চলার ব্যাপারে পরামর্শ ও বিভিন্ন সহযোগিতা করার কথা বলিয়ে বক্তব্য শেষ করেন।

আমন্ত্রিত অতিথিদের মধ্য থেকে বক্তব্য রাখেন সমশিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মনসুর রহমান মাত্রাই ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল ইসলাম ও ইউনিয়ন বিএনপির নেতা আসন্ন ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী পান্না চৌধুরী। ইউনিয়ন বিএনপি’আহ্বায়ক কমিটির সদস্য ও ৭ নাম্বার ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য হাফিজুর রহমান, বিএনপি নেতা মুস্তাফিজুর রহমান, বিএনপির নেতা আবদুল আজিজ ও রুবেল। অত্র ইকরা মেমোরিয়াল একাডেমীর প্রধান শিক্ষক খলিলুর রহমান, কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমানসহ আরো অনেকেই।

এ সময় উল্লেখিত ইকরা মেমোরিয়াল একাডেমীর প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক বৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ,উক্ত ইউনিয়নের বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে গণ্যমানও ব্যক্তিবর্গ, সুশীল সমাজের নেত্রবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *